অপারেশন থিয়েটার থেকে পালালো আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ অক্টোবর ২০২২, ০৯:০৪আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৯:০৪

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে মো. হাফিজ আল আসাদ ওরফে সোহাগ (২৬) নামে এক আসামি পালিয়ে গেছে। রবিবার (১৬ অক্টোবর) বিকালে এই ঘটনা ঘটে।

সোহাগের বিরুদ্ধে মারামারির ঘটনায় একটি মামলা রয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আসামি সোহাগ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তিনি নগরের পতেঙ্গা থানা এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানা এলাকার বাসিন্দা মিন্টু মিয়া নামে এক ব্যক্তি মারামারির একটি মামলা করেন। ওই মামলায় রবিবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে এক হাতে গুরুতর জখম অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়।

পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা অপারেশন করার সিদ্ধান্ত নেন। সোমবার বিকালে তার হাতের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখান থেকে সে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেল পুলিশ বক্সের এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে এক আসামি পালিয়ে গেছে। তবে সেখানে আমার ফাঁড়ির কোনও সদস্যের ডিউটি ছিল না। এ কারণে বিষয়টি আমি বিস্তারিত অবগত নয়।’

/এসএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম