চট্টগ্রামে ডেঙ্গু নিয়ে আরও ৬৮ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২২, ১৮:৪৮আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৮:৪৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ২০ ও সরকারি হাসপাতালে ৪৮ জন চিকিৎসা নিচ্ছেন।

এই চট্টগ্রামে অক্টোবর মাসের ১৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৭১ জন মহানগরের ও ২৫৬ জন জেলার বাসিন্দা।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছর মোট ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট এক হাজার ৭৪২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৮৩৫, নারী ৪৭৩ ও শিশু ৪৩৪ জন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে ৯২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মহানগরেরই এক হাজার ২৭৪ জন রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম