ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেলো বাবার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ১২:২৪আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১২:৩৭

লক্ষ্মীপুরে ছেলের সামনে গাড়ির ধাক্কায় লেদু মিয়া (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। 

শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

লেদু মিয়া লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার সফিক উল্যার ছেলে। আহতরা হলেন—একই এলাকার হোসেন বয়াতি ও মেসির আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ফজরের নামাজের পর ছেলে ইসমাইলকে (১০) নিয়ে হাঁটতে বের হন লেদু মিয়া। এ সময় একটি ট্রেনিংকার পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে হোসেন বয়াতি ও মেসির আহমেদ রাস্তার পাশে পড়ে যান। লেদু মিয়া ছিটকে পড়েন পাশের জঙ্গলে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সদর হাসপাতালের চিকিৎসক এ কে আজাদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই লেদু মিয়া মারা গেছেন। লাশ মর্গে রাখা আছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, ‘ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী