জানা গেলো নিহত ২ যুবকের পরিচয়, ঘুরতে যাচ্ছিলেন কক্সবাজার 

কুমিল্লা প্রতিনিধি 
২২ অক্টোবর ২০২২, ০২:১০আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০২:১০

কুমিল্লা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই যুবকের পরিচয় মিলেছে। মোটরসাইকেলে করে তারা নরসিংদী থেকে কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন৷

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী ঢাকার কেরানীগঞ্জ পশ্চিম বরিশুর থানার মো. নাছির সরদারের ছেলে মো. সজীব (২৮) ও একই এলাকার লাল মিয়ার ছেলে মো. কামাল (২৩)। তারা ব্যবসায়ী।

এর আগে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সঙ্গে মোবাইল কিংবা আইডি কার্ড না থাকায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। 

দুর্ঘটনার ১৩ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১টার দিকে তাদের লাশ শনাক্ত করেন স্বজনরা। শুক্রবার (২১ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার মিরপুর হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম। 

ওসি নজরুল বলেন, বৃহস্পতিবার দুপুরে তারা ছয় জন তিনটি মোটরসাইকেলে নরসিংদী থেকে কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন। চার সহযোগীর দুই মোটরসাইকেল সামনে চলে যায়। এতে পিছিয়ে পড়ে আরেক মোটরসাইকেলের দুই সহযোগী। এ অবস্থায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে সহযোগীদের ধরার চেষ্টা করেছিলেন তারা। মহাসড়কের মুরাদনগরের বাখরনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। তাদের সঙ্গে মোবাইল পাওয়া যায়নি। এজন্য পরিচয় নিশ্চিত হতে সময় লেগেছে। স্বজনরা লাশ শনাক্তের পর বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এ নিয়ে অভিযোগ ছিল না স্বজনদের।

/এএম/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম