কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৫:০৩আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৫:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল্লাহ আল মাহি (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) রাতে শহরের বাগানবাড়ী এলাকায় ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

আব্দুল্লাহ আল মাহি শহরের বিরাসারে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথমবর্ষের ছাত্র। তিনি ময়মনসিংহের কোতোয়ালি এলাকার বাঁশেরকান্দা রহমতপুর বাজার এলাকার হারুন অর রশিদের ছেলে। তার বাবা ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে কর্মরত। এই সুবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মাহির সহপাঠী ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ কক্ষে ছিটকিনি লাগিয়ে অবস্থান করছিলেন মাহি।  খবর পেয়ে স্বজন ও সহপাঠীরা এসে অনেক ডাকাডাকি করতে থাকেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে কক্ষে ঢুকে দেখেন, মাহি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থ্যায় ঝুলে আছেন। স্বজন ও সহপাঠীরা দ্রুত তাকে নামেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোহবার আল্ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম