আলোকিত হচ্ছে দুর্গম পাহা‌ড়ের ১৪ হাজার বা‌ড়ি

বান্দরবান প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৬:২৫আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৬:২৫

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলে‌ছেন, ‘বিদ্যুতে আলোকিত হ‌বে দুর্গম পাহাড়ি এলাকার ১৪ হাজার বা‌ড়ি। এজন্য পাহা‌ড়ের হতদ‌রিদ্র প‌রিবারের মা‌ঝে সোলার প্যানেল বিতরণ কর‌ছে সরকার।’

শ‌নিবার (২২ অক্টোবর) সকালে রোয়াংছ‌ড়ির তারাছার তালুকদার পাড়ায় চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের অর্থায়‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক  হাজার ২৪৩‌টি সোলার প্যানেল বিতরণকা‌লে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার জনগোষ্ঠীর উন্নয়নে আন্তরিক। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ঘরে আলো পৌঁছে দেওয়া হচ্ছে। এরই লক্ষ্যে দুর্গম এলাকাগুলোর যেখানে বিদ্যুৎ পৌঁছায়‌নি সেখানে বিনামূল্যে সোলার প্যানেল পৌঁছে দেওয়া হচ্ছে।’

সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের প্রকল্প প‌রিচালক হারুন অর র‌শিদ, বান্দরবানের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির  আরাফাত, ‌জেলা প‌রিষ‌দের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা ‌চেয়ারম্যান চহাইমং মারমা ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী।

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম