মিয়ানমারে সংঘর্ষ, আবারও গুলি এসে পড়লো বাংলাদেশে

বান্দরবান প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৭:৩১আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৭:৩১

এবার মিয়ানমার থেকে ছোড়া স্টেনগানের গুলি এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে। এতে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের সীমান্ত এলাকার বা‌সিন্দারা।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠের কাছে ৪৯, ৫০ নং সীমান্ত পিলারের মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি ও মর্টারশেল বি‌স্ফোর‌ণ হয়। এই সময় গুলি এসে পড়ে বাংলাদেশ ভূখণ্ডে।

সীমান্তে বসবাসরত আব্দুস শুক্কুর বলেন, ধান ক্ষেতে কাজ করার সময় দুপু‌রে মিয়ানমার ভূখণ্ডে প্রচুর গোলাগুলির আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনে ধানক্ষেত থেকে সরে আসার সময় একটি গুলি এসে পড়ে আমার জমির কাছাকাছি।

নাম প্রকাশ না করার শর্তে বি‌জি‌বির এক কর্মকর্তা বলেন, লেমুছড়ি বিজিবি ক্যাম্পের প্রায় ৩০০ গজ দূরে একটি গুলি এসে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ওখানে যাওয়া যাবে না। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে।

দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান জানান, দুপুর সাড়ে ১২টায় হঠাৎ দৌছড়ির বাহিরমাঠের ৭ ও ৮ নং ওয়ার্ডের কাছে ৪৯ ও ৫০ নং সীমান্ত পিলারের কাছাকাছি মিয়ানমার অভ্যন্তরে প্রচুর গোলাগুলি হয়। এ সময় এপারে গুলি এসে পড়েছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে সীমান্তে বসবাসরত দুই শতাধিক পরিবারকে নিরাপদে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা নিরাপদ স্থানে এসে পড়েছেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের