পরনে সেনাবাহিনীর পোশাক, পরিচয় দিলেন মেজর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ১৯:০২আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৯:০২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের সময় এক ভুয়া মেজরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

তার নাম মোজাম্মেল হোসেন (২১)। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনীর পোশাকে সোহাগ নাম লেখা এক যুবক সোমবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। তবে তার কাছে ট্রেন ভ্রমণের কোনও টিকিট ছিল না। নিজেকে মেজর বলে পরিচয় দিয়ে লাকসাম যাবে বলে জানান। বিষয়টি সন্দেহ হলে ট্রেনে দায়িত্বরতরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে একজন সেনা সদস্যের সঙ্গে আলাপচারিতায় তিনি ভুয়া হিসেবে প্রমাণিত হন। দুপুরে ট্রেনটি আখাউড়ায় পৌঁছালে আখাউড়া রেলওয়ে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন সিকদার জানান, বিনা টিকিটে ভ্রমণ করা ওই ব্যক্তি নিজেকে মেজর বলে পরিচয় দেয়। সন্দেহ হলে ট্রেনে দায়িত্বরতরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক হওয়ার সময় তার পরনে সেনাবাহিনীর পোশাক ছিল।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি