দুর্নীতি বন্ধ হলে জাতীয় প্রবৃদ্ধির হার ১০ শতাংশ অর্জন সম্ভব: ড. ইফতেখারুজ্জামান

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫১

ড. ইফতেখারুজ্জামান দুর্নীতি বন্ধ হলে জাতীয় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ থেকে ১০ শতাংশেরও বেশি অর্জন সম্ভব বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দেশে দুর্নীতির কারণে যে অবৈধ অর্থ অর্জিত হয় তার একটি বিরাট অংশ বিদেশে পাচার হয়। বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের একটি রেস্তোরাঁয় ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মত বিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে বর্তমানে সবচেয়ে বড় আলোচিত দুর্নীতির ঘটনাগুলোর সবকটিতেই কোনও না কোনভাওবে বিদেশি বিভিন্ন সংস্থা ও করপোরেট হাউজগুলোর যোগ-সাজশ রয়েছে এবং প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে।
টিআইবি’র নির্বাহী পরিচালক আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির আশয়-প্রশ্রয় বন্ধ করা, দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে। উন্নয়নে এগিয়ে যাবে দেশ।
সভায় লক্ষ্মীপুর সনাকের আয়োজনে জেলা শাখা সভাপতি বনশ্রীপালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু তাহের, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান চৌধুরী, রফিকুল আহসান প্রমুখ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম