বন্ধুকে হত্যায় ৩ বন্ধুর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি 
২৫ অক্টোবর ২০২২, ১৮:৫৭আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৮:৫৭

লক্ষ্মীপুরে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর গলায় বেল্ট পেঁচিয়ে মেহেরাজ হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় তিন বন্ধুর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মেয়ের সঙ্গে প্রেমের জেরে মেহেরাজকে হত্যা করা হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল্লাহ আল মামুন, সজিব আহমদ ও তানভীর হোসেন বিজয়। মামুন নোয়াখালীর সুধারাম থানার উত্তর হুগলি গ্রামের মো. ইউছুফের ছেলে, সজিব একই থানাধীন মাতাহাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বিজয় রাওয়াল দিয়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, মামুনের সঙ্গে নোয়াখালী সদর উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিম মেহেরাজও ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করে। বিষয়টি জেনে মামুন তার বন্ধু সজিব ও বিজয়কে ডেকে নিয়ে মেহেরাজকে হত্যার পরিকল্পনা করে। এ জন্য সজিব ও বিজয়কে ৩০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় মামুন। কৌশলে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের দাশের হাট এলাকা থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিতে বলে। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘোরাফেরা শেষে সন্ধ্যায় মেহেরাজ নোয়াখালীর উদয় সাদুর হাটে যায়।

সেখানে মামুন একটি বস্ত্র বিতানে চাকরি করতো। সেখানে গেলে মেহেরাজকে সজিব ৫০০ টাকা দেয়। একপর্যায়ে মামুন ও সজিব স্থানীয় একটি ফার্মেসি থেকে নেশা জাতীয় ওষুধ, কনফেকশনারি দোকান থেকে পাঁচটি স্পিড (কোমল পানীয়) ও দুটি বস্তা কেনে। পরে একই মোটরসাইকেলে করে মামুন, সজিব, বিজয় ও মেহেরাজ মুন্সি তালুক গ্রামে একটি ধান ক্ষেতের পাশে গিয়ে বসে। সেখানে স্পিডের সঙ্গে নেশা জাতীয় ওষুধ মিশিয়ে মেহেরাজকে খাওয়ানো হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তারা মেহেরাজকে হত্যা করে। পরে লাশ বস্তাবন্দি করে মামুন ও বিজয় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন সৈয়দপুর গ্রামের টক্কারপুল এলাকায় ব্রিজের নিচে ফেলে দেয়।

এদিকে মেহেরাজকে কোথাও খুঁজে না পেয়ে একই বছরের ২৭ ফেব্রুয়ারি তার ভাই মাহবুবুর রহমান সুধারাম থানায় নিখোঁজ ডায়েরি করেন। ২৮ ফেব্রুয়ারি সকালে টক্কারপুল ব্রিজের নিচ থেকে দাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেন। পরে ২ মার্চ মাহবুবুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ২০২০ সালের ৩০ মে তদন্তকারী কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয়।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম