বাড়ছে ডেঙ্গু রোগী, পরিস্থিতি অবনতির শঙ্কা

জিয়াউল হক, রাঙামাটি 
২৭ অক্টোবর ২০২২, ১৬:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৬:৩০

সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর চাপ। এ অবস্থায় সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা না করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে ডেঙ্গু রোগীদের মশারি টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন চার জন রোগী।

জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ২৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বর্তমানে চার জন রোগী ভর্তি আছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সূত্র  আরও জানায়, বর্হিবিভাগে গত ১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৪১ জন ডেঙ্গু পরীক্ষা করেন। এর মধ্যে আট জনের পজিটিভ রেজাল্ট আসে। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, এখন পর্যন্ত পুরোপুরি আশঙ্কাজনক না হলেও দিন দিন রোগী বাড়ছে। অনেকে হাসপাতালে রক্ত পরীক্ষা না করে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন বলে জানতে পেরেছি। তবে রাতে ঘুুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

বাসার আশপাশে পানি যেন জমে না থাকে সেই বিষয়ে সর্তক হওয়ার পরামর্শ দেন তিনি। 

/টিটি/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের