যিনি মামলা করেছেন সেই নারীকেই পাঠানো হলো জেলে

খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ২১:২২আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২১:৪৪

খাগড়াছড়িতে মিথ্যা মামলা করার অভিযোগে বাদীকে জেল ও জরিমানা করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩টার এই আদেশ দেন খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন চৌধুরী।

কোর্ট ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করে জানান, খাগড়াছড়ির দিঘীনালা থানার বেতছড়ি এলাকার জনৈক শামছুল হকের স্ত্রী কহিনুর বেগম একই এলাকার মো. রেজাউল মাস্টার, আনারুল ইসলাম, নুর
মোহাম্মদ, হরমুজ আলী, মোহাম্মদ আলম, আমিন আলী ও ইব্রাহিমসহ সাত জনের বিরুদ্ধে ঘরে ঢুকে মারধর, সম্পত্তির ক্ষতি ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে চলতি বছরের ১৪ আগস্ট আদালতে মামলা করেন। 

তিনি আরও জানান, মামলাটিতে বাদীপক্ষে তিন জন ও বিবাদীপক্ষে পাঁচ জন সাক্ষ্য দেন। বিচারিক আদালতে সাক্ষ্যপ্রমাণে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় কহিনুর বেগমকে তিন দিনের জেল, প্রত্যেক আসামিকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বাদী হাজিরা দিলেও আদালতে উপস্থিত ছিলেন না।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জামাল হোসেন সিদ্দিকী বলেন, মিথ্যা মামলা করার অভিযোগে শাস্তি দেওয়াটি দেশে নজির হিসেবে কাজ করবে। তিনি এবং নিরপরাধ সাত আসামি এই রায়ে খুশি।

অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন মজুমদার এই রায়ে বাদী আইনানুগ প্রতিকার পাননি উল্লেখ করে বাদীর সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান।

/টিটি/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম