ডিবি সেজেছেন তারা, ছিল পোশাক-অস্ত্র-হাতকড়া

কুমিল্লা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ২৩:০৩আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২৩:০৩

কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ ভুয়া ডিবি সাজা সাত জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে পাঁচ জন পুরুষ ও দুজন নারী। এ সময় ৯টি মোবাইল, ডিবি পুলিশ লেখা জ্যাকেট, একটি হাতকড়া, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার জব্দ করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার অপরাধীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) তার স্ত্রী আখিনুর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গনি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, তারা সাধারণ মানুষকে গ্রেফতার করে চাঁদা আদায় করতো। সম্প্রতি একজনকে গ্রেফতার করে চাঁদাবাজি করার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার জেরে সোমবার দিনভর গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই ভুয়া ডিবির সন্ধান মেলে। মঙ্গলবার দুপুরে সাত জনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়। 

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান ভূঁইয়া বলেন, দুপুরে আসামিদের আদালতে আনা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান, গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম