প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ২২:৫৮আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২২:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়ের মোগড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ওই শিক্ষার্থী শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

স্বজনরা জানান, মোগড়া উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল। পথে নয়াদিল গ্রামের সানু মিয়ার ছেলে শামীম মিয়া (২০) ও তার কয়েকজন সঙ্গী ওই ছাত্রীর পথরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় ওই শিক্ষার্থী প্রস্তাব প্রত্যাখ্যান করলে শামীম হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার শুরু করলে অভিযুক্তরা সটকে পড়ে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। এ সময় তারা দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আখাউড়া থানায় লিখিত অভিযোগ করেন। 

এ বিষয়ে ছাত্রীর বাবা বলেন, এর আগেও শামীম আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করেছে। আজ রাস্তায় একা পেয়ে শামীম আমার মেয়েকে আপত্তিকর প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে আমার মেয়েকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। 

ঘটনার পর এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। 

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীর বাবা অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম