২০ কোটি টাকা খেলাপি, ৭ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ নভেম্বর ২০২২, ২০:৫৪আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২০:৫৪

২০ কোটি টাকা খেলাপি হওয়ায় এক ব্যবসায়ী ও তার পরিবারের সাত জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (৯ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পেয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের হাজী মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আমিন, হাজী মো. হানিফ ও তার স্ত্রী মোছাম্মৎ মেহেরুন্নেছা, হাজী মোহাম্মদ হারুন ও তার হাসিনা বানু, মোহাম্মদ সাদিক ও মোহাম্মদ ফয়সাল। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাবিব ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম শাখা থেকে ২০১৩ সালের ৭ আগস্ট ১৮ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪৫১ টাকা ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করা হয়েছিল। অথচ গত ৯ বছরেও বিবাদীরা এ টাকা পরিশোধ করেননি। এমনকি মামলাটি চলমান থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুদ মওকুফ পূর্বক ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও বিবাদীরা সে সুযোগও নেননি। 

বিবাদীদের সিআইবি রিপোর্ট খারাপ থাকায় তাদের বিদেশ গমনের প্রয়োজনীয়তা অত্যন্ত সীমিত। এই কারণে বিবাদী সাত জনের দেশত্যাগে আাদলত নিষেধাজ্ঞা দেন। বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

/টিটি/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম