এতিমখানা ও গরিবের মাঝে বিলিয়ে দিলো ৬ হাজার কেজি জাটকা 

চাঁদপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ২১:৩১আপডেট : ১০ নভেম্বর ২০২২, ২১:৩১

চাঁদপুরে ছয় হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। নোয়াখালী জেলার হাতিয়া থেকে চাঁদপুর মাছ ঘাটে আনার পথে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার ও ইচলী চৌরাস্তা এলাকার আঞ্চলিক সড়কে চারটি ট্রাক থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কাজী আকিব আরাফাত।

সংশ্লিষ্টরা জানান, দক্ষিণাঞ্চল থেকে জাটকাগুলো বিক্রির জন্য চাঁদপুর মাছ ঘাটে নিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা নোয়াখালী থেকে চাঁদপুরের প্রবেশ পথে অবস্থান নেয়। ভোর থেকে সকাল পর্যন্ত জাটকাসহ পর পর চার ট্রাক জব্দ করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।

পরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা জাটকাগুলো ৩৫টি এতিমখানা ও গরিবের মাঝে বিতরণ করা হয়। বিতরণের সময় সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম