পিকনিকের বাস উল্টে প্রাণ গেলো ২ জনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০২২, ১৪:৩৬আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৪:৩৯

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পিকনিকের বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আট জন। 

শুক্রবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাজী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাখাওয়াত ছিদ্দিক (৩৫) ও অভিজিৎ (৩৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। বাস উল্টে চাপা পড়ে দুই যাত্রী মারা যান। আহত যাত্রীদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি পিকনিকের বাস কক্সবাজারে যাচ্ছিল। পথে গাছের সঙ্গে বাস ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম