এক রাতেই চুরি হলো ৩ মোটরসাইকেল

মীরসরাই প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১৮:০৬আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৮:০৬

চট্টগ্রামের মীরসরাইয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর চক্র। প্রতিনিয়ত চুরি হচ্ছে মোটরসরাইকেল। বুধবার (১৬ নভেম্বর) রাতে মীরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ড গোভনীয়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ডাকবাংলো এলাকা থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়।

জানা গেছে, বুধবার রাতে ডাকবাংলো এলাকা থেকে গ্রিলের তালা ও মোটরসাইকেলের তালা ভেঙে সাংবাদিক আশরাফ উদ্দিনের, একমি ওষুধ কোম্পানির মার্কেটিং অফিসার ইমাজ উদ্দিনের ও ব্যবসায়ী সালাউদ্দিনের মোটরসাইকেল নিয়ে যায় চোরেরা। এ সময় চোরের দল সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে রেখে যায়।

মীরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মীরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন জানান, গত বছর মোটরসাইকেল চোর চক্র মীরসরাই উপজেলা থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল চুরি করে। তাদের বিরুদ্ধে লেখার কারণে তার মোটরসাইকেলটিও তখন চুরি হয়। তবে সে সময় মীরসরাই থানা পুলিশ তড়িৎ উদ্যোগে মোটরসাইকেলটি উদ্ধার করে। সেই ক্ষোভ থেকে তারা পুনরায় মোটরসাইকেলটি চুরি করে থাকতে পারে বলে। এ বিষয়ে মীরসরাই থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, এক রাতে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে অপরাধীদের শনাক্ত ও মোটরসাইকেলগুলো উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম