চিকিৎসক ডেলিভারির তারিখ দিলেন ২২ নভেম্বর, বাড়ি ফেরার পথে সন্তান প্রসব

চাঁদপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ০১:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০২:৩৮

চাঁদপুর শহরের ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করে নবজাতক জন্মের সম্ভাব্য তারিখ জানতে গিয়েছিলেন এক নারী। সেখান থেকে বাড়ি যাওয়ার পথে একটি স্কুল মাঠে সন্তান প্রসব করেন তিনি।

ওই মায়ের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। নবজাতকটি তার দ্বিতীয় পুত্র সন্তান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ওই ডায়াগনস্টিক সেন্টারে চেকআপের পর কিছু দূর যেতেই বিকাল ৩টার দিকে ওই মায়ের প্রসব বেদনা শুরু হয়। এ সময় চাঁদপুর সদর হাসপাতালের পাশে অবস্থিত লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে যান তিনি। তবে তার সঙ্গে কোনও স্বজন না থাকায় পরিস্থিতি দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাৎক্ষণিকভাবে স্কুলের মাঠের পেছনের গেট খুলে দিয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করেন।

প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন বিষয়টি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালকেও অবহিত করেন। পরে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)-র নির্দেশে নার্সিং বিভাগে কর্মরত নার্স ও স্টাফরা ঘটনাস্থলে আসেন। তবে তারা আসার আগেই নবজাতক ভূমিষ্ঠ হয়।

প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন জানান, হাসপাতালের নার্সরা ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও মাকে সদর হাসপাতালে নিয়ে গেছে।

ওই নারীর স্বজনরা জানান, বাবার বাড়ি মধুরোড থেকে তিনি পরীক্ষার জন্য চাঁদপুরে আসেন। আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টে তার ডেলিভারির সম্ভাব্য তারিখ ছিল ২২ নভেম্বর।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসিবুল আহসান চৌধুরী জানান, লেডি প্রতিমা বালিকা বিদ্যালয় থেকে সংবাদ আসে প্রসব বেদনায় এক মা কতরাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমরা নার্সিং বিভাগের নার্স, স্টাফদের স্ট্রেচারসহ পাঠাই। পর্যবেক্ষণের জন্য তিনি বর্তমানে মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম