আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১৫:২২আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৫:২২

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে নাবিল হোসেন (১৭) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নাবিল ওই এলাকার মো. মুরাদ হোসেনের ছেলে ও বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, প্রিয় দল আর্জেন্টিনার পতাকা বৈদ্যুতিক খুঁটিতে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় নাবিল। পরবর্তী সময়ে তাকে রামগতি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর আগে রামগতিতে এমনটা হয়নি। যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই পরিবারের কোন আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোন সমস্যা হবে না।’

রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, ‘নাবিল অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা সত্যি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।’

পতাকা টাঙানোর সময় সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত বলেও সতর্ক করেন তিনি। 

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম