‘বিএনপির সমাবেশের সময় গাড়ি বন্ধে সরকারের ইন্ধন নেই’

কুমিল্লা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৭:৪৪

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘বিএনপিতো নানাবিধ অভিযোগ করতেই পারে। অনেকে বলে, গাড়ি বন্ধ বাস বন্ধ ট্রাক বন্ধ। এর কারণ বিএনপির জ্বালাও-পোড়াও নীতির কারণে মালিকরা গাড়ি চালাতে চায় না। এটা তাদেরই (চালক-মালিক) ইচ্ছে, এতে সরকারের কোন ইন্ধনও নেই।’

শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা জেলা বইমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। 

এ সময় প্রতিমন্ত্রী ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি ডাকে হরতাল-অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রল বোমা হামলায় নিহত যশোরের নুরুজ্জামান পাপলু (৫০) ও তার মেয়ে যশোরের মাইশা তাসলিমের (১৪) কথা উল্লেখ করে বলেন, ‘মায়ের সামনে মাইশা মেয়েটা ছটফট করতে করতে মারা যায়। মেয়েটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে, কিন্তু মা কিছু করতে পারছে না। এসব অভিজ্ঞতা তার মা আমাদের বলেছে।’

উদ্বোধন শেষে তিনি বিভিন্ন বইয়ের দোকান পরিদর্শন করেন। পাঁচ দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কে এম খালিদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরীসহ অনেকে।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম