চট্টগ্রামে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ নভেম্বর ২০২২, ১৩:২৮আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৩:৩০

চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ২২৪ জনকে আসামি করেছে পুলিশ। তাদের মধ্যে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২১০ জন অজ্ঞাত আসামি।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, মামলায় যে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে আট জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইসহ নানা অভিযোগে এই মামলা করেছেন এসআই রোকনুজ্জামান।

আরও পড়ুন: আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের গুলি, নারী নিহত

পুলিশ জানায়, শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালুরঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী হানিফ ও দেলোয়ারকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তাদের কালুরঘাট পুলিশ ফাঁড়িতে আনার পর কয়েকজন হিজড়া ও তাদের সহযোগীরা পুলিশ ফাঁড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে দেলোয়ার ও হানিফকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে নাজমা আক্তার নামে এক নারী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজমা ইয়াবাসহ আটক হানিফের বোন। পুলিশ ফাঁড়িতে হামলাকারীরা পরে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান