আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের গুলি, নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ নভেম্বর ২০২২, ১০:৩১আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১২:৪৯

চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া গুলিতে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় চান্দগাঁও থানার কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযান চালিয়ে তিন হিজড়াসহ হামলায় জড়িত সাত জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় কালুরঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী হানিফ ও দেলোয়ারকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আটকে নেতৃত্ব দেন কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামান। আটককৃতদের কালুরঘাট পুলিশ ফাঁড়িতে আনার পর কয়েকজন হিজড়াসহ তার সহযোগীরা হামলা চালিয়ে দেলোয়ার ও হানিফকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে। এতে নাজমা আক্তার নামে এক নারী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নাজমা ইয়াবাসহ আটক হানিফের বোন। পুলিশ ফাঁড়িতে হামলাকারীরা পরে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হয়। প্রায় ঘণ্টাব্যাপী সাঁড়াশি অভিযানে তিন হিজড়াসহ সাত জনকে আটক করা হয়েছে।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ পুলিশ ফাঁড়িতে হামলায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান