বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেলো শিক্ষিকার

চাঁদপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৩:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৪:১২

চাঁদপুর সদর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় নাজমা আকতার (৫৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। 

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আকতার।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন নাজমা। ঘোষেরহাট নামক স্থানে পৌঁছালে কুমিল্লা থেকে আসা বোগদাদ পরিবহবের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমার মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস জব্দ করে থানা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম