গুলিতে নিহত ছাত্রদল নেতার পরিবার পেলো ২ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৭:৩৩আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৭:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিতে নিহত ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের বাড়িসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ নেতাকর্মীরা।

তারা দলের পক্ষ থেকে সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের নিহত সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নের পরিবারের সদস্যদের হাতে দলের পক্ষ থেকে দুই লাখ টাকার চেক তুলে দেন। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তারা বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে নয়নের বাড়িতে যান। এ সময় তারা তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দিয়ে হাতে চেক তুলে দেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্রের যুদ্ধে সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে আন্দোলনে শরিক করতে হবে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই। গণতন্ত্র ফেরত চাই। এই আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই। জনগণের মুক্তি চাই।’

এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নিহত ছাত্রদল নেতা নয়নের বাড়িতে জড় হন। এ সময় তাদের মুহুর্মুহু স্লোগানে এলাকা মুখরিত হয়ে ছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি