আর্জেন্টিনাকে হারানো সৌদির গোলরক্ষককে বাংলাদেশে ফ্ল্যাট দিতে চান মঞ্জুরুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৪ নভেম্বর ২০২২, ০১:২১আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৭:২৮

সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আলওয়াইসকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দিতে চান চট্টগ্রামের সাবেক মেয়র ও ব্যবসায়ী এম মঞ্জুরুল আলম। কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় সৌদি আরব। সৌদি আরবের এমন বিজয়ে ধন্যবাদ জানাতে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মোস্তফা হাকিম ভবন অডিটোরিয়ামে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এক শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল এই ঘোষণা দেন তিনি।

শোকরানা সমাবেশে মঞ্জুরুল আলম বলেন, আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরবের জয়ে মুসলিম বিশ্ব তথা মুসলিম উম্মাহর নাম উজ্জ্বল হয়েছে। গোলরক্ষক মোহাম্মদ আলওয়াইসকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দিতে চাই। আলহাজ মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই গোলকিপারকে সংবর্ধনা দিতে চাই।

এতে সভাপতিত্ব করেন- আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। সমাবেশে উপস্থিত ছিলেন- সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ফরিদুল আলমসহ, আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, তাহের-মঞ্জুর সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক এবং মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হোছনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।

এই প্রসঙ্গে এম মঞ্জুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোলরক্ষক মোহাম্মদ আলওয়াইসের অসাধারণ বীরত্বে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছে। তাকে আমি বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দিতে প্রস্তুত আছি। পাশাপাশি সাগরিকার শেখ রাসেল স্টেডিয়ামে এনে সংবর্ধনা দিতে চাই। তারা রাজি থাকলে হয়ে যাবে।’

/এফআর/ইউএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি