স্কুলছাত্র খুন: বাবার দাবি খেলা নিয়ে ঝগড়া, ভিন্ন তথ্য প্রতিবেশীদের

চাঁদপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ০২:৪৪আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০২:৪৪

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মেহেদী (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্যান্টের বেল্ট নিয়ে যাওয়ার পর তা ফেরত না দেওয়ার জের ধরে তার এক বন্ধু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছে এলাকাবাসী। তবে নিহতের বাবার দাবি, খেলা নিয়ে মারধরের পর হত্যা করা হয়েছে মেহেদিকে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ি সামনে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই এলাকার বরকতকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ছুরিকাহত হওয়ার পরপরই মেহেদীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্র জানায়, রবিবার রাতে তারা দুই বন্ধু মিলে ডাব চুরি করার সময় বরকত কোমরের বেল্ট গাছের নিচে রাখে। মেহেদী তার বন্ধুর বেল্টটি লুকিয়ে রাখে। সোমবার সারাদিন তার কাছে বেল্ট চাইলেও ভিকটিম মেহেদী তা দেয়নি। এ কারণে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায় আসামি।

তবে নিহত মেহেদীর বাবা কাঁচামালের ব্যবসায়ী হেলাল বেপারী সাংবাদিকদের বলেছেন, আমার ছেলে দুই দিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। এরপর সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাতাড়ি বুকে আঘাত করে তাকে মেরে অন্ধকারে ফেলে রেখে যায়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার ও মরদেহ উদ্ধার করেছি। আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান