ডাকাতির পর গৃহবধূকে হত্যা, ৬ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৩:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৩:২৫

কুমিল্লায় ডাকাতির পর গৃহবধূকে হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ৫ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—কুমিল্লার দাউদকান্দি উপজেলার বড়সাতপাড়া গ্রামের কাউছার ওরফে অপূর্ব, সাতপাড়া গ্রামের শফিকুল বাসার, একই গ্রামের আক্তার হোসেন, লালচান স্বর্ণকার, মুরাদনগর উপজেলার বরইয়া কুড়িগ্রামের জাহাঙ্গীর আলম ও দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের মহসিন। রায় ঘোষণার সময় কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, ২০০৭ সালের ১৯ জানুয়ারি রাতে একদল ডাকাত দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাকাতি করতে যায়। তারা গৃহবধূ শাহনাজ বেগমকে হত্যা করে। ঘটনার দিন ভুক্তভোগীর স্বামী ব্যবসার কাজে ঢাকায় ছিলেন। এ ঘটনায় শাহনাজের বাবা সৈয়দ আহমেদ বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিল।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান