কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না খাবার রাখায় ৩৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ ডিসেম্বর ২০২২, ১৪:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৪:৩৬

ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে রান্না খাবার রাখায় চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকার সাদিয়া’স কিচেনকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর অভিযান চালিয়ে এই জরিমানা করে।

একই সময়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির সংরক্ষণ করায় শিবলী ফার্মেসিকে ২০ হাজার টাকা, জামাল খান ফার্মেসিকে ১০ হাজার ও মেমোরি ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমানের নেতৃ‌ত্বে অভিযান চালানো হয়।

নাসরিন আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, ডিপ ফ্রিজে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানানো ও বিভিন্ন পণ্যের গায়ে ডাবল স্টিকার পাওয়ায় সাদিয়া’স কিচেনকে ৩০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডাবল স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ ফিরনি বিক্রির অভিযোগে এই রেস্টুরেন্টকে আরও চার হাজার টাকা জরিমানা করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম