টেকনাফে ইয়াবাসহ ইউপি সদস্য আটক, সড়ক অবরোধ, ভাঙচুর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
০৯ ডিসেম্বর ২০২২, ০২:২৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০২:২৫

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়াকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রেখেছে তার লোকজন। এসময় টহলরত ব্যারের একটি গাড়িও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম জানান, 'ইয়াবাসহ ইউপি সদস্য আটকের ঘটনায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ খবরে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।'

স্থানীয়রা জানান, ইয়াবাসহ ইউপি সদস্য আটকের ঘটনায়  তার লোকজন কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ইউপি সদস্যের সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় টহলরত র‌্যাবের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্যরাও আহত হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই যায়েদ হাসান বলেন, একজন ইউপি সদস্যকে ইয়াবাসহ আটকের ঘটনায় তার লোকজন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পৌঁছায়। পুলিশ লোকজনকে বুঝিয়ে সড়কে ব্যারিকেড তুলে নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করে।  কিন্তু তারা ব্যরিকেড না তুলে উল্টো পুলিশের ওপর হামলা করে। এতে আমিসহ চার জন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার সার্কেলের পরিদর্শক নুরুল আলম জানিয়েছেন, ইয়াবাসহ বাদশা মিয়া নামের এক ব্যক্তি আটক করা হয়েছে। তাকে নিয়ে আসার সময় তার লোকজন তাকে ছিনিয়ে নিতে হামলা চালায়। এ বিষয়ে পরে বিস্তারিত পরে জানানো হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম