টিসিবির পণ্য মজুদের দায়ে ২৫ দিনের জেল 

রাঙামাটি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ০৬:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৬:০২

রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে এক দোকানিকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

অভিযান সূত্রে জানা যায়, কাঁঠালতলী এলাকার মেসার্স হাসান ট্রেডার্সের মালিক মো. বশির আহমেদ (৫০) অবৈধভাবে দীর্ঘদিন যাবত টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করে আসছিলেন। অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত হাসান ট্রেডার্সের স্টোর রুম থেকে ১৮০ লিটার সয়াবিন তেল এবং ৮৬ কেজি মসুর ডাল জব্দ করে। পরে জব্দকৃত মালামাল জেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বশির আহমেদ নামে এক অসাধু ব্যবসায়ীর কাছে অবৈধভাবে মজুদকৃত টিসিবি পণ্য পাওয়া যায়। আমরা তাকে অভিযুক্ত পাওয়ায় আইন অনুসারে তাকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ব্যাক্তি কিভাবে টিসিবি পণ্য সংগ্রহ করছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জব্দকৃত মালামাল এতিমখানায় বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, বাজার মনিটরিংয়ের পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম