চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি ও সম্পাদক হলেন আগের দুজনই

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ১৯:২৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২২:৫১

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সোলাইমান জোয়ারদার ছেলুন ও সাধারণ সম্পাদক হিসেবে আজাদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। এই দুজন আগের কমিটতেও সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন। শহরের টাউন ফুটবল মাঠে বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকালে জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, চুয়াডাঙ্গার জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে আর কোনও জল্পনা কল্পনা নেই। কেন্দ্রের সিদ্ধান্ত চূড়ান্ত। সম্মেলন শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠক শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

সকাল থেকেই দলে দলে সমাবেশস্থলে যোগ দেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিন গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহরের টাউন ফুটবল মাঠ। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বেলা ১১টার থেকে সম্মেলনস্থলে যোগ দেন কেন্দ্রীয় কমিটির নেতারা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের