কক্সবাজার জেলা আ.লীগের সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক মুজিব

কক্সবাজার প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ১৯:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:০৫

কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সম্মেলনের পর বিকাল সাড়ে ৩টার দিকে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ নতুন কমিটি ঘোষণা করেন।

এর আগের কমিটিতে ফরিদুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যরা উপস্থিত রয়েছেন। সভা সঞ্চালনা করছেন জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও দফতর সম্পাদক এম এ মঞ্জুর।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮ জানুয়ারি। এর সাড়ে ৮ মাস পর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা ও তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

ওই সম্মেলনে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি এবং মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। তাদের কমিটির ৫ বছর পর সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক করে জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম