চট্টগ্রামে বিএসআরএম কারখানায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ডিসেম্বর ২০২২, ০১:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০১:১৯

চট্টগ্রামের জোরারগঞ্জে বিএসআরএম কারখানায় বিস্ফোরণে মো. সোহেল আহমেদ (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় জোরারগঞ্জের সোনাপাহাড় কারখানায় স্ক্র্যাপ কাটার সময় দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ময়মনসিংহ জেলার ঈশরগঞ্জ মহিষপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে।

নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,‘সকালে বিএসআরএম কারখানায় বিস্ফোরণে গুরুতর আহত সোহেল আহমেদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সোহেল আহমেদকে চমেক হাসপাতালে নিয়ে আসে বিএসআরএমের কর্মচারী সোয়াইব হোসেন।’

এ প্রসঙ্গে বিএসআরএম-এর কর্মচারী সোয়েব বাংলা ট্রিবিউনকে বলেন,‘বিএসআরএমের ওই কারখানায় বেড তৈরি করা হয়। নিহত সোহেল আহমেদ হাজেরা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মচারী হিসেবে এ কারখানায় কাজ করতেন। সকালে ওয়ের্ডিং মেশিনে স্ক্র্যাপ কাটার সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। তাকে আমি চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএসআরএম কারখানায় স্ক্র্যাপ কাটার সময় বিস্ফোরণে সোহেল আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোহেল ওই কারখানায় কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার আরও দুই ভাই এ কারখানায় কাজ করেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরিবার মামলা দিলে আমরা ব্যবস্থা নেবো।’

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম