কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জহিরুল ইসলাম জহির (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জহিরুল ইসলাম উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী পূর্বপাড়ার হাজী জয়নাল আবেদীনের বড় ছেলে। তিনি নোয়াবাজার বেকারির মালিক।
বিকালে বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন জানান, বাসের জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন জহির। এ সময় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও হেলপা পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।









