ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ০২:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০২:৩৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুর্বৃত্তদের হামলায় এক শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বি-৫৪ ব্লকে এ ঘটনা ঘটেছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সালাম (৩২), ক্যাম্পটির একই ব্লকের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শফি (৬৩) এবং ক্যাম্পটির বি-৫০ ব্লকের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ শরীফ (৫৫) ও বি-৫৫ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ নাসের (১০)।

আর্মড পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের স্থানীয় এক স্টেশনে কিছু সংখ্যক রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এ সময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খেলার মাঠ দিয়ে কালো মুখোশ পরিহিত ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত ক্যাম্পে প্রবেশ করে। তারা রোহিঙ্গাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে এক শিশুসহ চার রোহিঙ্গা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। রাত ১০টার দিকে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়েছেন।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুষ্কৃতকারীরা এ হামলা চালিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের