ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ডিসেম্বর ২০২২, ১৬:৩৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:১১

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষাবোর্ড। এতে ফেল থেকে পাস করেছে ৪৫ জন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‌‘এবার এসএসসিতে ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী ২৮ হাজার ৬০৭টি বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। জিপিএ বেড়েছে ২৩৮ জনের। ২০২১ সালে এসএসসিতে ফল পরিবর্তন হয়েছিল ২১২ জনের। ২০২০ সালে পরিবর্তন হয়েছে ৬০৯ জনের।’

নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘গত ২৮ নভেম্বর সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। এবার শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩০ হাজার ১৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। ২০ হাজার ৯৯ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ১৪ হাজার ১৯৪ জন। বাকিরা একাধিক বিষয়ে ফেল করেছে।’

তিনি আরও বলেন, ‘২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী আবেদন করেছে।’

শিক্ষাবোর্ড সূত্র জানায়, বাংলা প্রথমপত্রে দুই হাজার ৪৭৮, বাংলা দ্বিতীয় পত্রে এক হাজার ৫৬৭, ইংরেজি প্রথমপত্রে সাত হাজার ৪৯৩, ইংরেজি দ্বিতীয়পত্রে চার হাজার ২৯৪, গণিতে তিন হাজার ২৪০, ভূগোল ও পরিবেশে ২৫৬, উচ্চতর গণিতে এক হাজার ৫৭৯, কৃষি শিক্ষায় ৩৩৪, পদার্থ বিজ্ঞানে এক হাজার ২৪২, রসায়নে এক হাজার ৮৩৪, জীববিজ্ঞানে এক হাজার ৫৩৮, পৌরনীতি ও নাগরিকতায় ২৬৪, অর্থনীতিতে ১৪২, ব্যবসায় উদ্যোগে এক হাজার ১০, হিসাব জিজ্ঞানে ৪৪৯, গার্হস্থ্য বিজ্ঞানে ২৫৩, ফিন্যান্স ও ব্যাংকিং ৫০৫ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে ২৩৩ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এবার শিক্ষাবোর্ডের অধীনে ১৮ হাজার ৬৬৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ১০ হাজার ৮৮৯ ও ছাত্র সাত হাজার ৭৭৫ জন।

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান