একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৬, ১৭:২৫আপডেট : ৩০ মে ২০২৬, ১৭:৩৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষা ব্যবস্থাকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার (৩০ মে) তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার নিজেকে ‘বিশ্বগুরু’ বলে দাবি করলেও দেশের একটি পরীক্ষাও সঠিকভাবে সম্পন্ন করতে পারছে না। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। 

শনিবার ভারতজুড়ে স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য আয়োজিত সিইউইটি-ইউজি ২০২৬  পরীক্ষা কয়েকটি কেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হওয়ার পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এক বিবৃতি দেয়। এনটিএ-এর এই বিবৃতির পরই রাহুল গান্ধী সরকারের তীব্র সমালোচনা করেন।

প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলোতে কারিগরি জটিলতার কারণে পরীক্ষাটি প্রায় দুই ঘণ্টা পিছিয়ে যায়।

কম্পিউটার-ভিত্তিক এই সিইউইটি পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই কারিগরি ত্রুটির জন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে (টিসিএস) দায়ী করেছে। সংস্থাটি জানায়, এই সমস্যার কারণেই নির্দিষ্ট কিছু কেন্দ্রে সিইউইটি-ইউজি ২০২৬ পরীক্ষা শুরু হতে দেরি হয়েছে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দিতে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, নিট, সিবিএসই, এসএসসি  এবং আজ সিইউইটি। চারটি পরীক্ষা। এক কোটি শিক্ষার্থী। একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে আয়োজন করা যায়নি।

প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ বজায় রেখে লোকসভার এই বিরোধীদলীয় নেতা বলেন, নিজেকে ‘বিশ্বগুরু’ দাবি করা হচ্ছে, অথচ দেশের ভেতরে একটি পরীক্ষাও সঠিকভাবে নিতে পারছে না, মোদি জি পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। তিনি আরও বলেন, যে প্রজন্মের ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন সেই প্রজন্মই একদিন আপনার জবাবদিহি নিশ্চিত করবে।

এর আগে শুক্রবার রাহুল গান্ধী বলেছিলেন, সিবিএসই বিপর্যয়ের বিষয়ে নরেন্দ্র মোদির নীরবতা এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া এটাই প্রমাণ করে যে, তিনি লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের চেয়ে কেবল নিজের সরকারের টিকে থাকার বিষয়েই বেশি চিন্তিত।

/এএস/
সম্পর্কিত
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
সর্বশেষ খবর
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
জামায়াতের সঙ্গে হয়তো গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খাঁন 
‘পেইড’ রিভিউ দেখে ‘টক্সিক’ সিনেমা বিচার না করার আহ্বান ব্রিটিশ অভিনেতার
‘পেইড’ রিভিউ দেখে ‘টক্সিক’ সিনেমা বিচার না করার আহ্বান ব্রিটিশ অভিনেতার
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
দেশে ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণের আগে যাচাই করবেন যেভাবে
দেশে ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণের আগে যাচাই করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে