চট্টগ্রামে গ্রেফতার জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীরা জামিন মেলেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ডিসেম্বর ২০২২, ১৬:৩৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫৩

চট্টগ্রামে মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ জুয়েল দেবের আদালতে তাদের তিন দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আর আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আসামিরা। আদালত শুনানি শেষে জামিন এবং রিমান্ড নামঞ্জুর করেন।

গ্রেফতার জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী হলেন- মাসুদ পারভেজ (৩৫), শেখ তাজুল ইসলাম (৩৫), ইমরান হোসেন (২২), বেলাল হোসেন (৪১), তৌহিদুজ্জামান (৩৮), আরিফুল ইসলাম (৩৯), ইসমাইল দাউদ (৩৩), সোহেল (২২), নূর মোহাম্মদ (৩২), আব্দুর রহমান (২৪) ও রুবেল (৩০)।

পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দীন মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জামায়াত-শিবির পাঁচলাইশ থানাধীন শুলকবহর মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও হামলা করা হয়। জামায়াতের কর্মীদের হামলায় পুলিশের একটি গাড়ির লুকিং গ্লাস ভেঙে গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪৩/৩৩২/৩৫৩/৪২৭ ধারায় মামলা করেছে। ঘটনাস্থল থেকে ৯ জন পরে আরও দুজনসহ মোট ১১ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। এ ছাড়া সোমবার রাতে আরেক দফা আরও ১০ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় আজ রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার সকালে নগরের পাঁচলাইশ থানাধীন শুলকবহর মাদ্রাসার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাটে গিয়ে শেষ হয়। বহদ্দারহাট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে।

শনিবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার এসআই মো. কামরুজ্জামান খান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জামায়াত-শিবিরের ২৬৮ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৮ জনের নাম উল্লেখ করেছে। বাকি ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম