সেচ যন্ত্রে ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ২২:০১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২২:০১

ব্রাহ্মণবাড়িয়ায় সেচ যন্ত্রে ওড়না পেঁচিয়ে ইয়াশপি বেগম (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

ইয়াশপি বেগম চান্দি এলাকার জসিম উদ্দিনের মেয়ে। সে আখাউড়া উপজেলার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, মঙ্গলবার দুপুরে ইয়াশপি বেগম চাচির সঙ্গে আখাউড়া উপজেলার রাণীখার এলাকায় তার ফুফুর বাড়িতে দাওয়াত খেতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি এলাকায় মেঠোপথে মাটিতে পড়ে যায়। এ সময় মেঠোপথের পাশে থাকা সেচ যন্ত্রের পাখায় ওড়না পেঁচিয়ে যায়। এ সময় তার শরীর সেচ যন্ত্রের সঙ্গে আটকে যায়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর থেকে শ্যালো মেশিন চালক মজনু মিয়া গা-ঢাকা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান