হাফেজিয়া মাদ্রাসায় ভোটকেন্দ্র, দাঁড়িয়ে কাজ করলেন পোলিং এজেন্টরা

কুমিল্লা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১৭:৫৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৭:৫৪

সহকারী প্রিসাইডিং কর্মকর্তার জন্য একটি চেয়ার ও টেবিল ছাড়া ভোট কক্ষে ছিল না আর কোনও চেয়ার-টেবিল। চাটাই দিলেও সেখানে না বসে ভোট কক্ষে দাঁড়িয়েই কাজ করেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নির্বাচনে জিনিয়ারা নেছারিয়া সালেহিয়া মাদ্রাসা কেন্দ্রে এই চিত্রের দেখা মিলেছে। 

জানা গেছে, হাফেজিয়া মাদ্রাসা হওয়ায় কেন্দ্রে কোনও চেয়ার টেবিল ছিল না। চাটাইয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে চাটাইয়ে বসতে আগ্রহী না হওয়ায় সেগুলো বের করে দিয়ে তারা দাঁড়িয়েই ভোট কক্ষে অবস্থান করছেন। 

হাফেজিয়া মাদ্রাসায় ভোটকেন্দ্র, দাঁড়িয়ে কাজ করলেন পোলিং এজেন্টরা

নৌকা প্রার্থীর এজেন্ট সফিউল্লাহ বলেন, সারাদিন দাঁড়য়ে থাকবো। আমাদের কোনও সমস্যা নাই। শুধু জয় চাই। 

আপেল প্রতীকের প্রার্থীর এজেন্ট ইফতেখার মজুমদার বলেন, যতক্ষণ ভোট হবে আমরা দাঁড়িয়ে থাকবো। আমাদের কোনও সমস্যা নেই। শুধু ভোট সুষ্ঠু হলেই হয়।

হাফেজিয়া মাদ্রাসায় ভোটকেন্দ্র, দাঁড়িয়ে কাজ করলেন পোলিং এজেন্টরা

এজেন্ট মরিয়ম বেগম বলেন, চেয়ার টেবিল নেই। চাটাই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু চাটাইয়ে ধুলাবালি ওঠে। তাই সেখানে কেউ বসে না।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলী মর্তুজা মো. আল খালিদ বলেন, আমাদের কোনও দোষ নেই। নির্বাচন কমিশন আমাদের যা দিয়েছে তা নিয়েই ভোট নিচ্ছি। আমাদের কিছু করার নেই। তাছাড়া এটি একটি হাফেজিয়া মাদ্রাসা। এখানে চেয়ার টেবিল কিছু নেই।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম