গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান

গাইবান্ধা প্রতিনিধি
১৭ মে ২০২৪, ০৩:২০আপডেট : ১৭ মে ২০২৪, ০৩:২০

গাইবান্ধা জেলা শহরের কাচারি বাজারের চুরি পট্টিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই একটি দোকানে আগুন দেখতে পায় পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে চুরি পট্টির ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করেন। কিন্তু আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে চুড়ি, ফিতা, সুতা ও ঝুটসহ কসমেটিকসের দোকান। এসব দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পরপরেই আগুনের ঘটনা ঘটায় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বিএফএম জানান, আগুনের খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসসহ ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ১০ মালিকের ছোট-বড় ১০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ