মদপান নিয়ে তর্কাতর্কি, ইটের আঘাতে যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২২:৩৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২২:৩৪

মদপান নিয়ে তর্কাতর্কির জের ধরে বান্দরবানের রুমায় ইটের আঘাতে উসানু মারমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অংসাইচিং মারমাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৮ ডি‌সেম্বর) রাতে উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যাং পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত উসানু মারমা (৩৫) উপজেলার এলিম চান্দলা পাড়া এলাকার ক্যচিং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রা‌তে মদপান করা নিয়ে উসানু মারমার সঙ্গে অংসাইচিং মারমার তর্কাতর্কি হয়। একপর্যায়ে অংসাইচিং ইট দিয়ে উসানু মারমার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বৃহস্প‌তিবার দুপু‌রে নিয়াক্ষ্যাং পাড়ার রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ক্যচিং মারমা রুমা থানায় হত্যা মামলা করেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত অংসাইচিং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ।

রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘মদপান নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই উসানু মারমার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম