সেন্টমার্টিনে ৯টি রিসোর্টের কাজ বন্ধ, ১০টি স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি 
২০ জানুয়ারি ২০২৩, ২২:৪৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২২:৪৭

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অবৈধ ৯টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। পাশাপাশি সমুদ্রসৈকতে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রসৈকত ও বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতর সেন্টমার্টিনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণাধীন রিসোর্টগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ট্যুরিস্ট পুলিশ।’

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে নির্মাণাধীন ৯টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় কিছু কিছু স্থাপনা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সৈকত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ১০টি বিভিন্ন অস্থায়ী দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সেন্টমার্টিন সৈকতে মোটরবাইক না চালানো, কেয়াগাছের ক্ষতি না করা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসব বিষয়ে দ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদফতর সেন্টমার্টিনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
সেন্টমার্টিনের আকাশে মিয়ানমারের ড্রোন, বাড়ছে উদ্বেগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম