রোজা এলেই মানুষকে জাগানো রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৫২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৫২

চট্টগ্রামের পটিয়ায় আলী আহমদ (৫৫) নামে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলী আহমদ উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করল এলাকার দলিল মাস্টারের বাড়ির মৃত মনির আহমদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পটিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশ থেকে আলী আহমদ নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কে বা কারা গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্লু লেস এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আমরা কাজ করছি।

নুরুল আবছার নামে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতি বছর রমজান মাসে সেহেরির সময় মানুষকে জাগানোর কাজ করতেন আলী আহমদ। তাকে আজ নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ খুনের রহস্য উদঘাটন করে দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম