জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে আরও দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২৩, ২১:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২১:১৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ওয়ার্ড কাউন্সিলর অফিসের নির্ধারিত পাসওয়ার্ড হ্যাক করে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- মনি দেবী ও মো. রাকিব হোসেন হিমেল। এ সময় তাদের কাছ থেকে দুটি সিপিইউ, দুটি মনিটর, দুটি প্রিন্টার ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ১১ নম্বর ( দক্ষিণ কাট্টলী) ওয়ার্ড কাউন্সিলর অফিসে এক নারী এসে জানতে পারেন, অবৈধভাবে সৃজন হওয়া ৪০৯টি জন্ম নিবন্ধন সনদের মধ্যে একটি তার। বিষয়টি বুধবার কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানানোর পর বিকালে ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে মনি দেবীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইপিজেড এলাকার কম্পিউটার দোকানি মো. রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে চসিকের ১১ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধন সহকারী মো. রহিম উল্লাহ চৌধুরী বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। চসিকে জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে আরও চার জনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট। 

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম