বিএনপির সবচেয়ে বড় গুণ তারা মানুষকে হত্যা করে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৩, ১৮:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৮:৪৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির সবচেয়ে বড় গুণ তারা মানুষকে হত্যা করে। ২০১৪ সালে তারা বহু মানুষকে হত্যা করেছে। বাংলাদেশে তারা বহু লুটপাট করেছে। বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মাদকাসক্ত হয়ে মারা গেছে। তারা এখন এটি নিয়ে রাজনীতি শুরু করেছে।’

বর্তমান সরকারের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী বলেছিল পদ্মা সেতুতে উঠলে ভেঙে পড়বে। অথচ তারা এটির ওপর দিয়ে যাচ্ছে, সভা-সমাবেশে যোগ দিচ্ছে। তাদের লজ্জাও করে না।’

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেলার মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

নৌকার পক্ষে ভোট চেয়ে মন্ত্রী বলেন, ‘এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি যথাসময়ে নির্বাচন কমিশন জানাবে।’

মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মেহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা পৌরসভার মেয়র এমজে হাক্কানী, জেলা পরিষদ সদস্য এম এ আজিজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুমানুল ফেরদৌসী রুমা।

/এনএআর/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের