প্লেয়াররা মাঠে না থাকলে নির্বাচন ভালো হবে না: ইসি আনিসুর

চাঁদপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ১৭:০৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:০৬

নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, ‘সবাইকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বর্তমান কমিশন তথা আমরা প্রথম থেকেই আহ্বান জানিয়েছি এবং আমরা আশাবাদী সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করা সব দলের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। তারাই হলো মাঠের প্লেয়ার। তারা মাঠে না থাকলে কিন্তু নির্বাচন ভালো ও সুন্দর হবে না।’

তিনি বলেন, ‘কারণ দুই পক্ষ যদি সমানে সমান না হয়, আমরা যতই লেভেল প্লেয়িং ফিল্ড করি তারপরও যদি পক্ষ না থাকে তাহলে কিন্তু লেভেল প্লেয়িং আর থাকবে না। সে কারণেই এখনও আমাদের আহ্বান, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। সবার কাছ থেকে আমরা সহযাগিতা চাইবো, যেন সুস্থ, সুন্দর, নিরপক্ষে ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি।’

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্লার বাসভবন প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইভিএম প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আগের কমিশন দেড় লাখ ইভিএম কিনেছিল। এসব ইভিএম দিয়ে দেশের অনেক নির্বাচন হয়েছে। কিছু ইভিএম অকেজো রয়েছে। আমরা সবগুলো ইভিএম যাচাই করছি। যাচাই শেষে ইভিএমগুলো পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার তাই করবে কমিশন। এরপর কেউ না এলে, সে বিষয়ে কমিশনের আইনি বাধ্যবাধকতা নেই।’

এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সহধর্মিণী সালমা রুপালী, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম