প্রতিটি ভুয়া জন্মনিবন্ধনের জন্য ১৮০০ টাকা করে নিয়েছেন জয়নাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জানুয়ারি ২০২৩, ১৯:২৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:২৬

এবার চট্টগ্রাম সিটি করপোরেশনে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতিতে জড়িত সেই জয়নাল আবেদীনকে (৩৮)। সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেফতার করে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিটি করপোরেশনে জন্ম নিবন্ধন জালিয়াতির অভিযোগে এই পর্যন্ত এক নারীসহ ছয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।

এই কর্মকর্তা জানান, জয়নাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভুয়া/জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি করে তা বিতরণ করেছেন। প্রতিটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করতে গড়ে ১৫০০ টাকা ১৮০০ টাকা করে নিতেন। এ ছাড়াও রোহিঙ্গাদেরকে বাংলাদেশের জন্মনিবন্ধন সনদসহ জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র ও এনআইডি জালিয়াতি অভিযোগে সিএমপির কোতোয়ালি থানায় দুটি মামলা তদন্তাধীন আছে।

তিনি আরও জানান, চলতি মাসে ৮ জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে ছয়টি কাউন্সিলর কার্যালয়ের সার্ভার হ্যাক করে জন্মনিবন্ধন ইস্যু করেছে চক্রটি। এ ঘটনায় ছয়টি ওয়ার্ড থেকে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। এসব মামলার তদন্ত করছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম