এক রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৮

মীরসরাইয়ে এক রাতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ও সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তালা ভেঙে অফিস ও অন্যান্য কক্ষে প্রবেশ করে নগদ অর্থ ও ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রধান শিক্ষক।

সুফিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল পারভেজ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে চোরের দল আমার বিদ্যালয়ের অফিস কক্ষ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মুজিব কর্নারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় একটি তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ, নগদ ৪০ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যায় এবং আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে ফেলে রেখে যায় তারা।

অন্যদিকে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে মুখোশ পরিহিত চোরের দল স্কুলের পশ্চিম পাশ দিয়ে ভেতরে প্রবেশ করে। স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে চার থেকে পাঁচটি আলমিরার তালা ভেঙে জিনিসপত্র এলোমেলো করে ফেলে। এসময় তারা নগদ ৬০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও একটি মোবাইল হ্যান্ডসেটসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে মুখোশ পরিহিত তিন থেকে চার জন লোক চুরি করতে দেখা গেলেও স্কুলের নৈশ প্রহরীকে কোথাও দেখা যায়নি। শুক্রবার সকালে অফিস সহকারী স্কুলে এসে দেখেন অফিসের দরজা খোলা, ভেতরের আলমিরার তালা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরবর্তী সময়ে সে বিষয়টি আমাকে জানালে সঙ্গে সঙ্গে আমি মিরসরাই থানা পুলিশকে অবহিত করি। চুরির ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি দুটি স্কুল পরিদর্শন করে এসেছি এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে রাতে স্কুলের নৈশ প্রহরীকে কোথাও দেখা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই তাদের আটক করতে সক্ষম হবো।

/ইএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম